বিনদিনী বিহারী তুমি
তনয়া ওগো সুনয়না,
তোমারো চরনে ভুবন লুটিয়া
খুজিছে পরম শান্তি।
ওগো বিনদিনী তুমি শুনিতেছ কি
তোমার জন্য ধরাতলে,
আজ হইতেছে শান্তির মিছিল।
ভুবন জুড়িয়া স্লোগান একটাই
ওহে বিনদিনী, ধরনী তোমায় চায়।
বিনদিনী তুমি দেখিছ কি
শান্তির শ্রোতধারা বহিতে চায়,
তবু খুজিছে কারো বাহুডোর,
আমৃত্যু বন্ধন রবে শৃংখলহীন
শিখা চিরন্তন, বানী রবে অনির্বান।
বিনদিনী তুমি আমন্ত্রিত,
ধরনী তোমায় জানায় সাগতম
চোখ বুজে সপ্নের ভেলা ভাসায়,
আসিতেছে বিনদিনী আসিতেছে
বিনদিনীর আগমন।
মন্তব্য (6)