সারা দিনের ব্যস্ততায়
মনে পড়েনা তোকে
দিনের শেষে তুই
কেন কষ্ট দিতে আসিস আমাকে

হঠাত করে আঁতকে উঠি
নিজের মাঝে আমি
হারিয়ে ফেলেছি তোকে আমি
অনেক আগেই জানি

তুই আছিস তোর জায়গায়
তোর মতো ভালো
কষ্ট গুলো আমার সাথে
সঙ্গী হয়ে গেল

আগের মতো ঘুমাতে পারিনা
তোর কথা ভেব
তুই আছিস ঘুমের দেশে
অনেক শান্তি নিয়ে

ইচ্ছে করে  ব্যস্ত নিজেকে সারাক্ষণ
তোর কথা মনে করার নেই প্রয়োজন !!

একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]