ভালোবাসার বিশ্বাস আছে বলেই
পৃথিবীটা এখনো টিকে আছে
ভালোবাসার বিশ্বাস আছে বলেই
কিছু কিছু মানুষ এখনো বাঁচে

যদি বিশ্বাস না থাকতো
এই পৃথিবীর বুকে
অনেক আগেই বিলিন হত
ভালোবাসার বিশ্বাস থেকে

কিছু কিছু ভালোবাসার হয়না মরন
মরে গেলেও রেখে যায় অবিস্মরণ
অমর হয়ে থাকে স্মৃতির পাতায়
জড়িয়ে রাখে ভালোবাসার মৌনতায়

পৃথিবী আছে বলেই মানুষ বাঁচে
ভালোবাসার বিশ্বাস টিকে থাকে
পৃথিবী আছে বলেই বিশ্বাসের সৃষ্টি
ভালোবাসার সম্পর্ক হয় এতটা মিষ্টি

যতদিন থাকবে ভালোবাসার বিশ্বাস
পৃথিবী বেঁচে থাকবে নেবে নিশ্বাস
যেদিন উঠে যাবে ভালোবাসার বিশ্বাস
পৃথিবী ধ্বংসও হবে থাকবে না নিশ্বাস !!

একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]