তোকে নিয়ে লিখতে গিয়েছি
অগোছালো একটা কবিতা
এলোমেলো লাইন গুলো আমার
মিললোনা মনের কথা

অগোছালো শব্দগুলো সব
পেল না পূর্ণতা
কলমের খোঁচায় লেখা হলনা
ভালোবাসার কথা

তবুও আমি চেষ্টা করি
তোকে নিয়ে লিখতে
এলোমেলো লাইন গুলো
নতুন করে শিখতে

লেখার ফাঁকে ফাঁকে রাখি
ভালোবাসার উষ্ণতা
প্রতিটা লাইনে লাইনে খুঁজি
ভালোবাসার মর্মতা

জানিনা এলোমেলো কবিতা
কখনো হবে কিনা গোছান
তবুও মাঝে মাঝে চেষ্টা করি
আমি এখনো !!

একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]