আমি জানি তুমি একটা মৃত লাশ
তবুও আমি তোমার সাথে প্রেম করছি
আমি জানি তুমি একটি আত্মাহীন সত্ত্বা
তবুও আমি তোমাকে ভালবেসে যাচ্ছি


শরীরের সাথে প্রেম হয়না
   হয় মনের সাথে
মরণ হলেও শরীরের হয়
   হয়না মনের তাতে

মরে গিয়েও তুমি আছো
   আমার আশে পাশে
তুমি জানি দেখছো আমায়
   ছায়া হয়ে মিশে

শরীরের চাহিদা বড়জোর অল্প কিছুক্ষণ
মনের চাহিদা চব্বিশ ঘণ্টাই করে বিচরন
আমি যখন দূরে থাকি শরীর টানে না
মনের টানেই ফিরে আসি অন্য কিছুনা

আজ তুমি আমার কাছে
   একটা মৃত লাশ
তোমার মনটা থাকে পড়ে
   থাকে বারো মাস !!

একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]