আপনি নিন ফুলের গন্ধ
আমি ভাতের গন্ধ পাই,
সত্যি কথা বলছি স্যার
একটুও তাতে মিথ্যা নাই।
হাতে ফুলের গুচ্ছ নিয়ে
দৌড়ে দৌড়ে স্বপ্ন কুড়াই,
দু'বেলা পেট পুরে খেয়ে
আনন্দে মনটা জুড়াই।
নিলে স্যার রঙিন গোলাপ
পাবো আমি দু'টি টাকা,
বেশী কিছুতো হবে নাকো
জীবন গাড়ির ঘুরবে চাকা।
মন্তব্য (6)