এখন অনেক রাত
আমার বুকের ভেতরটা একেবারে শূন্য
ঠিক এ মুহূর্তে তুমি আমার হৃৎপিণ্ড থেকে
দুঃখগুলো কুড়িয়ে নিতে চাইছো,

আমি বুঝতে পারছি, ভী-ষ-ণ বুঝতে পারছি
আর তাই ধীরে খুলে দিলাম
আমার হৃৎপিণ্ড এখন.........
তুমি কী এখন আনন্দে গান গাইছো ?