তোমায় ভালোবাসি
      এ আমার অধিকার
তোমায় কাছে ডাকি
      তুমি শুধুই আমার।।
তুমি চেয়ে নেওয়া
      কুঁড়িয়ে পাওয়া নয়
তুমি আশা মোর
     নয় কোন ভয়।।
তোমায় ভালোবাসি
     বেসে যাব সে অবধি
তোমায় চাই শ্বাসে-নিশ্বাসে
      জীবনে নিরবধি।।