মা
মা তুমি আছ আমার জীবনে সেই দিন থেকে
যে দিন থেকে আমার অনুভূতি এসেছে তোমাতে,
রেখেছো উদোরে কষ্ট-স্বাদে আল্লাহর রাহে
মা তুমি রয়েছ আমার জীবনে সেই দিন থেকে।।
মা তুমি আমার মনে প্রথম স্মৃতি কথা
তোমার ভাষাই আমার মুখের শব্দ গাঁথা,
সত্যের এই আমি আজ,মা তোমায় সালাম
মা আমি তোমার জীবনের চিরস্থাই গোলাম।।
মা তুমি আছো আমার প্রতি কাজে
তোমার আশা প্রেরনায় মনে মাঝে,
সত্য ন্যয়ের এই আমি,মা তোমায় সালাম
মা আমি কি ভাবে দেব এ জীবনের দাম।।
মা আমার এই যে আমি,ডাকি তোমায় মা
বলতে পার কোন সে শুধা আছে ও মা,
পৃথিবীতে নেই কো যার তুলনা
মা তোমায়,মা ডাকতে কখনোই ভুলিনা।।
Comments (4)