ধবল সাদা একটি কাগজে,
ফাউন্টেন কলমের ঝর্ণাধারায়,
হাজারো বানান ভূলকে সাক্ষী করে
চিঠি লিখলাম তোমার কাছে।

এ শুধু একটি চিঠি নয়,
কোনো চিরকুটও ভেবো না একে,
এ যে তোমার আমার প্রেমের সনদপত্র।

একটু নিরালায়, একটু নিভৃতে
আচল খুলে পড়ে দেখো চিঠিখানা।

দেখবে তাতে বলছি আমি,
বানান ভূলের মধ্যি থেকে,
সময় পেলে চিঠি লিখো,
ভালোবেসে চিঠি লিখো।