১) ব্রেনওয়ার

ছাত্র। স্যার, নতুন কোচিং সেন্টার-এ ভর্তি হয়েছি।
মাস্টার। নাম কি?
ছাত্র। ব্রেনওয়ার।
মাস্টার। একেবারে ব্রেন ওয়াশ করে ছেড়ে দেবে।

২) নাউসিয়া (nausea)

মাস্টার। নাউসিয়া কি?
ছাত্র। নৌ সেনা হল যারা জলে থেকে যুদ্ধ করে আমাদের দেশকে রক্ষা করে।

৩) অ্যানিমেল হাসবেন্ড্রি (Animal husbandry)

মাস্টার। অ্যানিমেল হাসবেন্ড্রি কি জানো?
ছাত্র। পশুর স্বামী।

৪) বিয়োগ করো

মাস্টার। চারটে আম ছিল। তার মধ্যে আমি দুটো খেলাম আর তুমি দুটো খেলে। কটা আম পড়ে রইল?
ছাত্র। কেবল চারটে আমের আঁটি পড়ে রইল।