স্যাটিসফ্যাকশন ও অন্যান্য মজার ছড়া
১) স্যাটিসফ্যাকশন
স্ত্রী বলে- আমি সতীশফায়েড।
স্বামী বলে- সতীশ আবার কে?
আমি তোমার জয়,
কেন নতুন নামে ডাকছো আমাকে?
২) পিৎজা
স্বামী বলে- আজ ডিনারে পিৎজা।
স্ত্রী বলে- আমি তোমার রোহিনী, কে পূজা?
৩) ফোন
"আপনি কি সৌমিত্র বলছেন"?
"বলি আপনি শুনছেন,
আমি উত্তম,
আমার একটু বেশি দম"?
৪) ব্লুস্টার
স্ত্রী বলে- আমার ঘরে ঠাণ্ডা দেয় নীল তারা।
আমার গলা ভেজে ঠাণ্ডা জলে বারো মাস।
স্বামী বলে- আমি তোমার একতারা।
দিনরাত তোমার গরম গরম কথা, আমি তোমার দাস।
৫) অসুস্থ
স্ত্রী বলে- বিয়ের পর থেকে আমি অসুস্থ।
স্বামী বলে- ওটা তোমার মনের রোগ।
তোমার কথায় আমি অসুস্থ।
স্ত্রী বলে- ওটা তোমার চর্মরোগ।
মন্তব্য (5)