খবরের চ্যানেল ও অন্যান্য
১) খবরের চ্যানেল
এ টিভি। পুলিশ অপরাধীকে খুঁজে বার করার আগেই আমরা অপরাধীকে ধরে ফেলি।
বি টিভি। অপরাধী অপরাধ করার আগেই আমরা অপরাধের মোটিভ জেনে যাই।
২) টোফু
স্বামী। আজ পনীরের বদলে টোফু নিয়ে এসেছি।
স্ত্রী। আমি তোমার ময়না গো, তপু আবার কে?
৩) কাছাকাছি
বাবা। চেষ্টা করলে মানুষ যা আশা করে, তার কাছাকাছি পৌঁছায়।
ছেলে। মানে ইঞ্জিনিয়ার হতে চাইলে টেকনিশিয়ান হবো। ডাক্তার হতে চাইলে কম্পাউন্ডার হবো। বিজ্ঞানী হতে চাইলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হবো। আর অধ্যাপক হতে চাইলে টিয়া পাখি হবো।
৪) অ্যারেস্ট
ঝগড়া হলেই বউ অ্যারেস্ট করাবার কথা বলে।
একদিন স্বামী বিরক্ত হয়ে বললেন:
তুমি কি কনস্টেবলের মেয়ে আনস্টেবল!
মন্তব্য (3)