দুঃখ
দুঃখ একেক জনের একেক রকম।
গরীবের সম্পত্তি না থাকার দুঃখ।
বড়লোকের দুঃখ সম্পত্তির লড়াই নিয়ে।
যার নাম নেই, তার অধিকার হারাবার দুঃখ।
যার নাম আছে, তার দুঃখ মানহানিতে।
যে অশিক্ষিত, তার শোষণের দুঃখ।
যে শিক্ষিত, তার দুঃখ অতি সচেতনতায়।
যে হেরে গেছে, তার না পাওয়ার দুঃখ।
যে জয়ী, তার দুঃখ সমাজের কথায়।
যার প্রেম নেই, তার একা থাকার দুঃখ।
যার প্রেম আছে, তার দুঃখ মনোমালিন্যে।
মন্তব্য (3)