১) মাইলফলক

পাথর দেখলেই ভক্ত
করেন প্রণাম।
মাইলফলক দেখে
সেই একই পরিণাম।
এবার সিদ্ধ হল বলে,
ফলক বাবা নতুন নাম।

২) শিস্

প্রেসার কুকারে মাংস রান্না।
স্ত্রী বলেঃ দিয়েছে দুটো শিস্,
আমি যাই কলঘরে,
তুই দেখিস্।
স্বামী বলেঃ আমি এখন একটা দিচ্ছি,
তারপরে তুই একটা দিস্।

৩) মাথার তেল

ভিজে চপচপে মাথা।
তাতে অপরের মাথা ব্যথা।

"কি তেল মেখেছো ভাই"?
''নারকেল তেল, সরিষার তেল রান্নায় খাই,
পেট্রোল, ডিজেল দিয়ে গাড়ি চালাই।
তোমার কি চাই''?

''ভেজা কাক
দেখে আমি হতবাক।
চাই না কিছু,
তবে জানবো আমি গন্ধ শুঁকে, তাই করেছি পিছু''।