আমি কারোকে কখনো দুঃখ দিই না,
মজা করে দুঃখী মানুষকে
হাসাবার চেষ্টা করি-
মানে অপরের দুঃখে হাসা নয়,
অপরকে দুঃখ ভুলিয়ে দেওয়া।

অপরকে দুঃখ দিলে
সেটা ফিরে আমার ঘরে হানা দেবে
আর অপরকে হাসালে
আমার মুখে সব সময় হাসি লেগে থাকবে।