বিজ্ঞাপন শঙ্খজিৎ ভট্টাচার্য · কবিতা · 2025-05-03 · 505 ভিউ বিজ্ঞাপন মারিবেন না। দেওয়ালে দেওয়ালে লেখা। বলি, চোরের মা ও বাবার বড় গলা। যে মানুষ সারাদিন নিজের গান গায়, সে মানুষকেই বলেঃ বিজ্ঞাপন মারিবেন না। অতই যদি বলার থাকে, তাহলে নিজের গান গাওয়া কেন? বিজ্ঞাপনে যদি ঘেন্না হয়, তবে বিজ্ঞাপনের হেতু কেন? শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)