কবিতায় বিশ্বাস
শিশু ও বৃদ্ধ-
অপরকে ধরে দাঁড়ায়:
অভিভাবক অথবা লাঠি।
নিজের প্রতি কম বিশ্বাস।
যুবক-
বেপরোয়া ভাব,
জীবন নিয়ে খেলা।
নিজের প্রতি অতি বিশ্বাস।
কেউ ভাল নয়।
তাহলে ভাল কে?
মধ্য বয়সী।
সাবধানে স্বাধীন পায়ে হেঁটে চলা
ও নিজের প্রতি যুক্তি দিয়ে বিশ্বাস রাখা।
মন্তব্য (6)