এ যুগে মানুষকে
বিশ্বাস করাই পাপ।
যত বিশ্বাস করবে পরকে,
লাগবে ততই তার অভিশাপ।

বলি, নিজেকে বিশ্বাস করো কেবল
আর নিজের কাজ করো মন দিয়ে।
কেউ যদি করে তোমায় বিশ্বাস,
তার বিশ্বাস কখনো দিও না হারিয়ে।