টেবিলের এঁটো
'টেবিলের এঁটোটা মুছে দিয়ে যা, তারপরে খাবারটা দে'।
ছেলেটার কাজই খাবার দোকানের টেবিল মোছা-
দিনে অন্তত হাজার বার ও টেবিল মোছে।
ভাবুন এই বিশ্ব দোকানের
সবথেকে বড় টেবিলটার কথা------
যেখানে সব বড়লোক খেয়ে
তাদের উচ্ছিষ্ট ভুল করে ফেলে যায়,
যা গরীবে খায়-------
ভাগ্যিস সেই ছেলেটা বড় টেবিলটার নাগাল পায় না
পরিষ্কার করবে বলে!
Comments (5)