সবাই আগে যাবে
রাস্তায় সবাই আগে যাবে
মানুষও---গাড়িও---
আরে গাড়িতো মানুষই চালায়!
যে যার দিকে,
ফলে মুখোমুখি সংঘর্ষ
অথবা পিছন থেকে সজোরে ধাক্কা:
যার গায়ের জোর বেশি,
সে যায় এগিয়ে।
বুদ্ধিমানও হার মানে
রাজারানীর কাছে, পদাধিকারীর কাছে ও ব্যবসাদারের কাছে!
তাই ঝামেলা এড়িয়ে
গলি খুঁজে এগিয়ে যাই সামনে;
প্রয়োজনে ঝামেলা এড়াতে
দু পা পিছিয়েও যাই।
বাঁচার দায়ে সময়ের সাথে এগিয়ে যাওয়া-
আবার বাঁচার দায়েই সময়ের সাথে চরম সতর্কতা।
মন্তব্য (5)