কবিতা লেখা
প্রেম নিয়ে সবসময়
কবিতা লেখা যায় না-
সময়ের প্রতারণা তাড়া করে বেড়ায়।
প্রকৃতি নিয়ে সবসময়
কবিতা লেখা যায় না-
সময়ের ধ্বংসলীলা হানা দেয়।
পুজো নিয়ে সবসময়
কবিতা লেখা যায় না-
সময়ের অস্থিরতা ঠেলা মেরে যায়।
তবে কি নিয়ে লিখি কবিতা?
পথ-
যে পথে সময় ডাকে, আয়!
মন্তব্য (3)