ব্যাধি শঙ্খজিৎ ভট্টাচার্য · কবিতা · 2024-08-12 · 519 ভিউ দুর্বলের প্রতি সবলের অত্যাচার- এটা মানুষের ব্যাধি, তা সে যতই হোক সভ্য। জল পান করে তাই তার মেটে না তৃষ্ণা- সে চায় রক্ত, আরো রক্ত। রক্তচোষা জোঁক ঘুরে বেড়ায় সমাজে: আমাদের চোখের সামনে, আমরা বুঝেও বুঝি না কারণ আমরা ভিতর থেকে সবাই শূন্য... শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)