কি লিখি শঙ্খজিৎ ভট্টাচার্য · কবিতা · 2024-06-24 · 371 ভিউ ভেবে পাই না কি লিখি কবিতায়। প্রকৃতি, প্রেম ও প্রগতি কাঁদে রোজ, বড় অসহায়। জীবন ও যাপন খেতে পায় দু বেলা, তবু কিসের ভয়ে অস্তিত্ব হারায়? বাকি পড়ে রইল কি, কেবলই হাহাকার, নিয়তির লিখন কবিকে আস্ত গিলে খায়। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)