কবিতা পড়লে ভাব ওঠে-
সে সুখের অথবা দুঃখের।

সুখ পেয়েছি মানে দুঃখ পাবোই,
দুঃখ পেয়েছি মানে সুখের দিন নিকটে-
একে অপরের সারথি:
একে অপরকে টেনে আনে।
যেন আলো ছায়া।

আলোতে চোখ ধাঁধিয়ে যায়
আর নিজের ছায়া মাড়ানো সব থেকে বড় পাপ।

চলো মজার কবিতা লিখি-
যাতে নেই আলো ছায়া।
তাহলে তাতে আছে কি?
কেবলই সৌন্দর্য।