এটা তো মানেন-
মহাকবি কালিদাস থেকে নীরার নায়ক সুনীল-
সবাই সভাকবি।

উনি যতদিন আল স্ট্রিট-এ ছিলেন,
ততদিন নির্বোধ ছিলেন।
তারপর একদিন হঠাৎ বাগানে ঢুকে জোড়া ফুল তুললেন-
সুবোধ জন্মালো।

আচ্ছা বলতে পারেন তার দোষটা কোথায়?
জবাব না পেলে কোনো কাছারি বাড়িতে নয়,
সোজা সরকার বাবুর কাছে আমি আপিল করবো!