কানন গড়েছিল সে নিজ হস্তে:
ডালে ডালে ফুল, গাছে গাছে কূজন।
রত্নের ভাণ্ডার যা ছিল, তা আজ
অযত্নে পড়ে থাকা আগাছার বন।

হঠাৎ এক বৈশাখের ঝড়ে সব হল এলোমেলো:
ফুল ঝরে গেল, পাখিরা নিরুদ্দেশ।
কানন ছেড়ে চলে গেল মালি...
আগাছা জ্বালিয়ে দিয়ে হবে কাননের শেষ!

কাননের দোষ অনেক:
সে চেনেনি রত্নাকরকে।
হঠাৎ হাওয়ার দোলায় মেতে গিয়ে
হারালো সত্তা বিসর্জনের বাঁকে।