মাটিতে ফাটল ধরেছে।
একজন বললো, 'সিমেন্ট করে দাও'।
কিন্তু সিমেন্ট করে দিলে গাছ কিভাবে জন্মাবে!
শক্ত হাতে দমনে বিপদ।
আরেকজন বললো, 'মাটির প্রলেপ দিয়ে দাও'।
যাকে যেমন, তাকে তেমন।
জীবন জন্মাবে।
অপরজন বললো, 'বালি দিয়ে ঢেকে দাও'।
বালিতে গাছ কখনো জন্মাবে না।
নরম হাতে দমনেও বিপদ।
Comments (5)