১) বিশ্বাস

যে মানুষের দুঃখে
সুযোগ না খুঁজে
তার পাশে দাঁড়ায়
ও তার বোঝা হালকা করে,
সে হল বিশ্বাস।

২) ভালো

সব ছেলে খারাপ নয়,
সব মেয়েও ভালো নয়।
ভালোমন্দ মিশিয়েই সংসার।
কেবল বলি,
ভালো ছেলে ভালো মেয়ের পাশে থাক
ও ভালো মেয়ে ভালো ছেলের পাশে থাক,
তাহলেই আমরা জগতের সকল মন্দকে
জয় করতে পারবো।