নারী নারীকে ছোট করে বলে, 'আমি নারীবাদী'-
এ কেমন বিচার, নারী বাদই!

নিজের কাছে যেন নিজে ছোট হওয়া।
অঙ্গীকারের কাছে জীবনের হেরে যাওয়া।

জগতের সকল নারী যদি স্বাধীন না হয়,
তাহলে হাতে গোণা সংখ্যার স্বেচ্ছাচারিতায় জগৎ কী উদ্ধার হয়!

তোমার জেতা মানে অন্যের হেরে যাওয়া বোঝায় না।
অন্যকে হারতে না দেওয়ায় নিজের জিৎ, নিজের জয়ে কখনোই না।