মুখ লাগাই নি মানে এমন নয় যে
আপনার সব কথা মেনে নিয়েছি।
আপনার মতো দুর্বল মূর্খের সাথে
অযথা তর্ক করে কোনো লাভ নেই তাই।
যেমন ক্যামেরার সামনে কারোকে ছোট করলে,
সকলের সামনে নিজেকেই ছোট করা হয়,
ঠিক তেমনই আপনার সাথে মুখ লাগালে,
নিজের অস্তিত্বকে ছোট করা হয়।
এখন থেকে আপনার কথা মেনে চলবো না,
আপনাকে সর্বদা এড়িয়ে চলবো
এবং বাজে কথায় কোনো দিনও আর কান দেবো না।