ভাড়া থাকি বলে ভাববেন না যে
বিক্রি হয়ে গেছি।
মান সম্মান বন্ধক রেখে
নিশ্চয় কেউ ভাড়া থাকে না।

ভাড়া থাকি বলে ভাববেন না যে
হাত পেতে খেতে এসেছি।
কেবল ডাল ভাতও তৃপ্তি করে খেতে পারি,
যদি তাতে 'আত্মবোধ' নামক মশলা থাকে!

আমি ভাড়া দিই-
সেটা আমার দুর্ভাগ্য নয়-
বরং আপনার সৌভাগ্য।
পরের বাড়িকেও আপন ভেবে রক্ষা করি।