আদর্শ শঙ্খজিৎ ভট্টাচার্য · কবিতা · 2023-08-03 · 486 ভিউ আদর্শ এমন জিনিস সে জীবনকে তোয়াক্কা করে না। জীবনের মায়া সাংঘাতিক সে তা মানে না। ভেসে যায় দলিল, দ্রব্য ও দর্প- নীতির ভিড়ে সংসার টেকে না। সন্ন্যাসীর মতো সব হারিয়ে দাঁড়ায় এসে মৃত্যর কিনারে, হার সে মানে না। সব ভেসে গেলেও আদর্শ ভাসে না। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)