মানুষের ভিতরেই পশু বিরাজমান,
তাকে কখনো দিও না জাগতে।
নিজের অন্তরের স্রোতকে চেনো,
অন্তরের মরুকে ভেজাও প্রাণের জলে
ও দূর করো সকল শুষ্কতা।

মরু নদী পাশাপাশি,
তবু এক ভাগ জল ও তিন ভাগ স্থল।
কখনোই শুকাবে না এই জগৎ,
এটাই আশ্বাস!