যখন সংগ্রাম করছি
দারুণ লেখা বেরোয়,
পথ দেখায় সংগ্রাম-
শরীরের ঘাম ভেজায় রক্ত,
রক্ত ভেজায় কলমের কালি।
যখন দাঁড়িয়ে গেলাম
চারদিকে শুধুই প্রশান্তি,
শান্ত জীবনে নেই কোনো সংগ্রাম।
ঘাম ঝরে না,
তাই নিস্তেজ রক্ত।
রক্ত নিস্তেজ বলেই শুকনো কালি।
সংগ্রাম শেষ, লেখাও শেষ।
মন্তব্য (6)