আগেকার দিনে একান্নবর্তী পরিবার ছিল-
সবাই মিলেমিশে থাকতো-
কেউ কোনো রাজনীতি করতো না।
বাজে কথা।
সংসারে রাজনীতি সভ্যতার সূর্যোদয় থেকে ছিল-
তখন পরিবারে অত কেউ শিক্ষিত ছিল না,
অপরের ওপর নির্ভরশীল ছিল,
তাই মুখ বুজে সব সহ্য করতো।
এখন পরিবারের সবাই শিক্ষিত হয়ে
নিজের পায়ে দাঁড়িয়েছে-
যে যার জায়গা খোঁজে-
অহেতুক শাসন শোষণের সমান।
পরিবারে রাজনীতি রামায়ণ মহাভারতকেও নাচিয়েছে!
এখন নিজের সাথে নিজের রাজনীতির লড়াই!
মন্তব্য (2)