ও লাফিয়ে লাফিয়ে উঠে গেল মন্দিরের চূড়ায়-
আমাদের পূর্বপুরুষদের মতো।
পতাকা বদলাবে,
এটাই ওর কাজ,
বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসছে।

আমি তো দেখে অবাক।
মনে হল,
হৃৎপিণ্ডের আত্মশক্তি লাফিয়ে উঠে
মনের বিহ্বলতা বদলালো-
হৃদয়ের কাজ চিন্তাভাবনাকে সদা সতেজ রাখাঃ
বিবেক বুদ্ধিরও বড়।