১) স্বামীরা যা করবে

স্ত্রী। স্বামীরা যা করবে, আমরা স্ত্রীরা তাই করবো।
স্বামী। কাল থেকে রোজ সকালে আমার সাথে দাড়ি কামাবে।

২) প্রেমে বুঝলে

স্ত্রী। স্বামী, এবার তুমি প্রেম বুঝলে।
স্বামী। আনন্দের সাথে ব্যথা মিশলে প্রেম জন্মায়। কেউ কূল পায়।
কারো ভরাডুবি হয়। তুমি কূল পাবে, আমার ভরাডুবি।

৩) কোয়েড

স্ত্রী। আমি কোয়েড স্কুলে পড়েছি।
স্বামী। আমি কোয়েড-এ সাঁতার শিখেছি।
স্ত্রী। আমরা এক বেঞ্চে ছেলে মেয়ে একসাথে বসতাম। তোমাদের তো পুকুর আলাদা।
স্বামী। তলা দিয়ে সুড়ঙ্গ পথে এদিক ওদিক যাওয়া যেতো।

৪) জল

স্ত্রী। জলে নেমেই লোকে সাঁতার শেখে, সাঁতার শিখে কেউ জলে নামে না।
স্বামী। জীবনে অন্তত একবার সাঁতার শিখে জলে নামতে হয়- সাঁতারের নাম ঝগড়া, জলের নাম প্রেম।

৫) বিশ্বাস

স্ত্রী। তোমাকে আমি এতো বিশ্বাস করি যে তুমি কারো সাথে কোথাও গেলেও আমি তোমাকে কিছু বলবো না।
স্বামী। অন্ধবিশ্বাস মোটেই ভালো নয়।

৬) অভিনয়

স্ত্রী। অভিনয় করতে করতে প্রেম হয়ে যায়।
স্বামী। শুধু প্রেম কেন, অনেক কিছুই হয়!