বন্ধু ও প্রেম-
এই দুটি শব্দের ভিতর প্রচুর স্তর।
বন্ধুত্ব প্রেমের প্রথম ধাপ,
প্রেম ছাড়া বন্ধু বাঁচে না।
বন্ধুত্বের ওপরের স্তরে প্রেম,
প্রেমের প্রথম স্তরে বন্ধুত্ব।
মাঝের স্তর গুলোতে কেবলই আসা যাওয়া-
প্রেমে হাত বাড়িয়ে ধাক্কা খাওয়া বন্ধু
অথবা বন্ধুত্বের হাত বাড়িয়ে জয়ী প্রেমিক।
মন্তব্য (3)