ওরা তিনজন ওর প্রাণের বন্ধু ছিল।

প্রথমজনকে ও বললো, 'তোর মুরোদ আছে আমাকে খাওয়ানোর'!
দ্বিতীয়জনকে ও বললো, 'তোর মুরোদ আছে আমাকে ফ্ল্যাট-এ রাখার'!
তৃতীয়জনকে ও বললো, 'তোর মুরোদ আছে আমাকে গাড়ি কিনে দেওয়ার'!

ও যাকে বিয়ে করলো, সে বিরাট বড়লোক।
প্রেম জীবনে একবারই আসে।
ওগুলো প্রেম নয়।

আবার চাকুরীজীবি হলেও
মেয়েরা সব সময় তাদের থেকে উঁচু তলার পুরুষদেরই বিশেষ পছন্দ করে,
সাধারণত তাদের থেকে নীচু কারোকে বিয়ে করে না।
স্টেটাস।

ডিগ্রির মূল্যও আছে বৈকি-
যদি আমার বর সবার থেকে শিক্ষিত হয়।

আসল কথা হল মাছ সব গুলোই।
বেশিরভাগ পুঁটি, দু একটা বোয়াল।