'মিথ্যে বলে বিয়ে করেছিল আমায়
আমার বাবার পয়সা আর বাড়ির লোভে।
ও কোনো কাজই করতো না-
কুঁড়ের বাদশা-
লাজ লজ্জা বলে কিচ্ছুটি নেই তার।
ভাবলাম বাচ্চা হলে ওর মতি ফিরবে।
কিন্তু কই!
ওর কোনো হোলদোলই নেই।
কিভাবে বাচ্চা মানুষ করবো?
মাথায় আকাশ ভেঙে পড়লো!
বাবাই বাঁচালেন।
ও সারাটা জীবন শুয়ে বসেই কাটিয়ে দিল।
দায়িত্বজ্ঞানহীন একটা মানুষ'।