১) জামাইবাবু

শাশুড়ি। জামাইবাবুর জন্য আলাদা বাটিতে মাংস তুলছি।
শ্বশুর। আমি শুনলাম জাম্বুবানের জন্য।

২) নয় ভাই বোন

কান্ত। আমরা নয় ভাই বোন।
কানাই। পপুলেশন এক্সপ্লোশন। দু বছরের ব্যবধানে কেবল দুটো হওয়া উচিত। তোর বাবা মা ফ্যামিলি প্ল্যানিং জানেন না?

৩) সিন্সিয়ারিটি

অমল। কবি কবি ভাব ছন্দের অভাব।
বিমল। স্টুডেন্ট স্টুডেন্ট ভাব সিন্সিয়ারিটির অভাব।

৪) প্যান ফর্টি

মা। ব্যাট দিয়ে মশা মারছিস, কী গ্যাস হয়ে গেছে, শিগগির জানলা খোল।
ছেলে। এবার মশা গুলোকে আগে প্যান ফর্টি খাওয়াবো, তারপরে মারবো।