খেতে কতটুকু সময় লাগে?
পনেরো মিনিট।
আর রান্না করতে সারা সকাল লেগে যায়।
রান্না করতে কতটুকু সময় লাগে?
সারা সকাল।
আর কামাতে সারা মাস লেগে যায়।
কামাতে কতটুকু সময় লাগে?
এক মাস।
আর চাকরি খুঁজতে এক বছর লেগে যায়।
চাকরি খুঁজতে কতটুকু সময় লাগে?
এক বছর।
আর লেখাপড়া করে চাকরির উপযোগী হতে দশ বছর লেগে যায়।
জানবে লেখাপড়াটাই খাঁটি।
Comments (5)