১) কমপ্লিমেন্ট
শচীন। আপনি বড় লেখক, আপনি যা বলবেন তাই হবে।
কৌশিক। আপনি নামজাদা ডাক্তার, আপনি আগে বলুন।
রানা সাধারণ চাকরি করে। ও বললো, 'টু কমপ্লিমেন্ট ইচ্ আদার'।
২) বর
কেতন। তা ভগবানের কাছে কী বর চাইলে?
চঞ্চল মন্দির থেকে বেরোবার পরে কেতন জিজ্ঞেস করলো।
চঞ্চল। বর কেন চাইবো রে ভাই, চাইলে বৌ চাইবো।
৩) পাত্র
ভোম্বল। জল রাখবো, পাত্র চাই।
বাবলু। পাত্র তুই কেন চাইবি, বল পাত্রী চাই।
৪) রামগরুড়ের ছানা
স্যার। আমি তোমায় লক্ষ্য করেছি, তুমি কাজ করার সময় হাসো।
ছাত্র। স্যার, আপনি কী রামগরুড়ের ছানা?
মন্তব্য (3)