মা দুই ছেলেকে বললেন,
'তোরা নেমন্তন্ন খেতে যাচ্ছিস,
আমার জন্য দুটি নিয়ে আসিস'।

নেমন্তন্ন খেয়ে দুজনেই কিছু খাবার তুলে নিলো মায়ের জন্য।
ফেরার পথে সূর্যের খিদে পেয়ে গেল,
সে তার মায়ের জন্য তোলা খাবার খেয়ে ফেললো।
চন্দ্র খাবারটা নিয়ে এসে মাকে দিল।

মা জানতে পেরে বললেন,
'সূর্য, তুই সারা জীবন রোদে জ্বলবি
আর চন্দ্র, তুই রাতের শীতল ছায়ায় নিশ্চিন্তে ঘুমোবি'।