১) আশা
যার থেকে আশা করো,
তার আশা আগে পূরণ করো।
যার থেকে কিছু চাও,
তাকে আগে কিছু দাও।
২) স্ফুলিঙ্গ
প্রেম স্ফুলিঙ্গের মতো-
হালকা আঁচ থেকে দাউদাউ করে ওঠে।
আগুন লাগাতে সদা ব্যস্ত,
আগুনেরই শিষ্য।
আবেগ থেকেই অনুরাগ-
রাগ রাগিণীর জ্বলন্ত অনুভূতি।
৩) বেশি দিন বাঁচার রহস্য
বুদ্ধিমান বলেন-
কম কথা বলুন।
মেপে খাবার খান।
নিয়মিত চিকিৎসা করান ও ওষুধ খান।
রোজ ঘড়ি ধরে আধ ঘন্টা হাঁটুন।
কোনও নেশা করবেন না।
দেখে রাস্তা পার হোন।
বুদ্ধিজীবী বলেন-
চরিত্র বজায় রেখে প্রেম করুন।
শান্ত মনে খাবার খান।
রোজ রাতে সুখে ঘুমিয়ে থাকুন ও স্বপ্ন দেখুন।
কোনও জ্যোতিষীর কাছে যাবেন না।
কারো সাথে অযথা ঝামেলায় জড়াবেন না।
রাজনীতি থেকে দূরে থাকুন।
কবি বলেন-
জানবেন জন্ম মা ও বাবার হাতে
আর মৃত্যু প্রকৃতির হাতে।
ভাগ্য নিজের কর্মে, কর্মফলে কখনোই নয়।
মন্তব্য (6)