যার মাথায় চাপ আছে,
সে অকারণে আজেবাজে বকে
কারণ অনিশ্চয়তার চিন্তা তার মাথায় সব সময় আসে।
যার বাপ ঠাকুরদার জমিদারি আছে,
তার কীসের চিন্তা?
সে উন্মুক্ত হয়ে ঘুরে বেড়ায়
আকাশের পাখির মত।
খাঁচার পাখিকে বেঁধে রেখেছে সময়ের তার-
সে গলা ফাটিয়ে তার যন্ত্রণার কথা জানায়।
তার ডানা মেলার স্বাধীনতাকে দমন করে সময়,
সময় তার দলে নেই।
যে উড়ে বেড়ায়,
সে সময় নিয়ে খেলে।
সময় তাকে বাঁধতে পারে না,
সে বাঁধে সময়!
সংগ্রামী মানুষ হারালেও, সংগ্রাম কখনও হারায় না।
জমি সবার, কেবল জমিদারের নয়।
তেমন আকাশ দেখার অধিকার সবার,
আমার তোমার সবার।
সময়কে যে বাঁধে, সে নিজেকেই বাঁধে।
তাই সময়ের ভিড়েই হারায়।
খাঁচার পাখি সময়ের তার ভেঙ্গে ফেলে অসময়ে।
জানবেন, সময়েরও অসময় আসে।
তাই চাপ থাকা ভাল...
Comments (4)