১) পিএইচডি
'আপনার ডিগ্রী'?
'পিএইচডি'।
'মানে, পোটাটো হাইব্রিডমা ডিজিজ'।
'হা হা'।
২) কবি ও ছাত্র
ছাত্র। কবি কবি ভাব, ছন্দের অভাব।
কবি। স্টুডেন্ট স্টুডেন্ট ভাব, সিন্সিয়ারিটির অভাব।
৩) গামলা
'গামলায় বসে স্নান করতে করতে গামলাটা ফেটে গেল'।
'এবার তাহলে নন স্টিক কড়াইতে বসে স্নান করো'।
৪) দড়ি
'ভারতী ওর স্বামীকে সংসারে বেঁধে রেখেছে'।
'তা বুঝলাম, কিন্তু কী দড়ি দিয়ে বেঁধে রেখেছে,
নারকেল দড়ি না নাইলনের দড়ি' !
৫) সম্পর্ক
'সম্পর্কের মধ্যে বড় কী জানো'?
'আজ্ঞে, ডিডি গেঞ্জির মতো চোখ বুজে যা ভরসা করা যায়'।
Comments (6)