'আমার দেশের উড়ান এসে গেছে।
তোমার দেশের উড়ান কখন আসবে'?
'জানি না'।
'ক্ষমা করো।
আমার দেশের উড়ানে তোমাকে উঠতে দেবে না'।
'কোনও প্রয়োজন নেই।
সব দেশই স্বার্থপর,
মানুষ স্বার্থপর বলে।
প্রেম যুদ্ধবিরোধী,
তাই কেবল প্রেমই শ্বাশত'।
'দেশ সবার ঊর্ধে'।
'নারীর কাছে প্রেম বড়,
পুরুষের কাছে দেশ'।
মন্তব্য (5)