১) ম্যাডোনা

'ডোনা নামের কুকুরটা পাগল হয়ে গেছে। বলো তো এক কথায় কী হবে'?
'ম্যাডোনা'।

২) চশমার ফ্রেম

'চশমার ফ্রেমটা বদলাও। মডার্ন হও'।
'আপনার কী দেখতে কোনও অসুবিধে হচ্ছে'?
'না, আমি দিব্যি দেখতে পাচ্ছি'।
'তাহলে পাল্টাতে বলছেন কেন'?

৩) ফেস রিমুভার

'আমি মেয়েদের লিপস্টিক উপহার দিই। তাদের সাজলে সুন্দর দেখায়'।
'আমি মেয়েদের ফেস রিমুভার উপহার দিই। মেক আপ তুললেই আসল রূপ বেরিয়ে পরে'।

৪) গান

'আপনি জ্ঞানী মানুষ, কী ধরণের গান পছন্দ করেন? নিশ্চয় রবীন্দ্রসংগীত'।
'আরো ওপরে'।
'তাহলে শ্যামা সংগীত'।
'আরো ওপরে'।
'তাহলে বিটোভেন...মোৎসার্ট...'।
'আরো ওপরে'।
'তাহলে কী'?
'উপার উপার উপার উপার ইন দি এয়ার'!